Saturday, May 9, 2026

‘জয় শ্রী রাম’ স্লোগানের মুখে রাজ-কৌশানী, অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

Date:

Share post:

সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগণায়। ষষ্ঠ দফায় সকালেই বারাকপুরের তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে উঠতে থাকে ‘গো ব্যাক’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান। বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। বেলা গড়াতেই আরও সংঘর্ষের খবর মিলতে থাকে।

অন্যদিকে, সকাল থেকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় বুথে বুথে ঘুরছিলেন। আসাননগরের একটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কৌশানীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তর্ক-বিতর্ক চলে। পরে পরিচয়পত্র দেখিয়ে বুথে ঢুকতে পারেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে আরেকটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী। তাঁকে ঘিরে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এই ঘটনার পরেই কৌশানীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন-দেশজুড়ে অক্সিজেন ঘাটতি নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ প্রশান্ত কিশোরের

এদিন সকালেই কাঁচরাপাড়ায় ভোট দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়।

নদিয়ার করিমপুরে ভোট দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভোট দেন দীপা দাশমুন্সি।

ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংকে সঙ্গে নিয়ে সকালেই ভোট দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

Advt

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...