Tuesday, June 23, 2026

করোনায় বেহাল দেশ আর বঙ্গে ভোট প্রচারে প্রতিশ্রুতির বন্যা শাহের

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Corona situation) দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যত তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেনের(oxygen) হাহাকার বেড়ে চলেছে ততই। তবে দেশের অবস্থা যাই হোক না কেন বঙ্গ নির্বাচন এখন পাখির চোখ কেন্দ্রের বিজেপি(BJP) নেতৃত্বের। আর সেই লক্ষ্যেই নিয়ম করে বৃহস্পতিবার ফের রাজ্যে ভোট প্রচারে এলেন অমিত শাহ(Amit Shah)। হরিরামপুরের জনসভা থেকে স্থানীয় মানুষের মন জয় করতে ঢালাও প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি কড়া ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) আক্রমণ শানালেন তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের জনসভায় উপস্থিত হয়ে ফের একবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরে অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটি অন্যতম বড় সমস্যা। আর এই অনুপ্রবেশকারীরাই দিদির ভোটব্যাঙ্ক। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।” পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রকাশিত ইস্তেহার ফের একবার পাঠ করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি জানান, “বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল শাসনে বঞ্চিত উত্তরবঙ্গকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে।”

আরও পড়ুন:ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

যদিও অনুপ্রবেশ নিয়ে তৃণমূল সরকারের দিকে আঙুল তোলা বিজেপির এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ। আর বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আওতাধীন। তারপরও যদি রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে তবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতা। তৃণমূলের বিরুদ্ধে এহেন অভিযোগ তোলা কোনভাবেই যুক্তিসংগত নয়।

Advt

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...