Saturday, June 6, 2026

শেষ দু’দফার ভোট একত্রে, তৃণমূলের চিঠির ভিত্তিতে কমিশনের ফুল বেঞ্চ বৈঠক শুক্রবার

Date:

Share post:

তৃণমূলের চিঠির ভিত্তিতে শুক্রবার জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (ECI)। জানা গিয়েছে, তৃণমূলের চিঠির ভিত্তিতে শেষ দু’দফার ভোট এক দফাতেই সম্পন্ন করা সম্ভব কি’না, মূলত তা নিয়েই আলোচনা হবে৷

রাজ্যে এখনও বাকি দু’দফার ভোট। সূত্রের খবর, এই ভয়ঙ্কর করোনা-আবহে কীভাবে সম্পন্ন হবে ওই দু’দফার ভোট, তা নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO ) সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে আলোচনা হবে৷ রাজ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ এই ভার্চুয়াল বৈঠকে বসার কথা কমিশনের। বৈঠকে থাকবেন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা। থাকবেন CEO। এছাড়া বিশেষভাবে দুই পর্যবেক্ষককে (OBSERVER) উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা আবহে শেষ দু’দফার ভোট একদফায় করার জন্য নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার ফের চিঠি দেয় তৃণমূল কংগ্রেস (TMC)। যেভাবে রাজ্যে সংক্রমণ বাড়ছে, তা কমাতেই নির্বাচনের কমিশনের কাছে তৃণমূলের এই আবেদন৷ আর তারপরই কমিশন সূত্রে জানানো হয়েছে, শুক্রবার জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রসঙ্গত, এর আগেও দু’ বার শেষ দফার ভোটগুলি একসঙ্গে করার জন্য কমিশনকে চিঠি দিয়েছিলো তৃণমূল৷ সেই আবেদন নাকচ করে দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন- পূর্ব ঘোষিত সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত মমতার! বাকি দু’দফা ভোটে ভার্চুয়ালি প্রচার

Advt

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...