Thursday, May 7, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গবাসী, মৃত্যু ও সংক্রমণে রেকর্ড মারণ ভাইরাসের

Date:

Share post:

করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় ভোটবঙ্গ! মারণ ভাইরাসের আতঙ্কে কাঁপছে রাজ্যবাসী। বাংলায় করোনা গ্রাফ ক্রমশ ঊর্দ্ধমুখী। সংক্রমণের নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে পূর্বের ৩৪ ঘন্টার রেকর্ড। লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও।

এরই মধ্যে আজ, শুক্রবার ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল রাজ্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৮৭৬। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০। একদিনে করোনায় মৃত্যু ৫৯ জন। রাজ্যে মোট করোনায় মৃত্যু হয়েছে ১০৮২৫ জনের। এমনটাই জাবিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শহর কলকাতায়। শহরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২৮৩০ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ২৫৮৫ জন।

আরও পড়ুন- কৃষ্ণনগরে করোনায় মৃত ব্যক্তির দেহ সরাতে সময় লাগল ২৪ ঘণ্টা

Advt

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...