Friday, June 26, 2026

ভাঙড়ের চামড়া কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, আশঙ্কাজনক ৫

Date:

Share post:

করোনার (Corona) দাপাদাপি, ভোটের (West Bengal Assembly Election) উত্তাপের মধ্যেই এবার ভয়ঙ্কর বিস্ফোরণ। আজ, শনিবার সাতসকালে বিস্ফোরণের (Blust) বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) একটি চামড়া কারখানা (Lather Factory)। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।এলাকা পরিদর্শন করেছে ফরেন্সিক টিম। বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে।

জানা গিয়েছে, অন্য দিনের মতো এদিনও সকাল ৮টা নাগাদ ভাঙড়ের বালিগাদায় চামড়া কারখানায় কাজ শুরু হয়েছিল। তখনই আচমকা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কারখানা। বিস্ফোরণে জখম হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, এই চামড়ার কারখানাটি বছরের পর বছর ধরে অবৈধভাবে চলছে। পুলিশ সবকিছু জেনেও চুপ ছিল। এদিন বিস্ফোরণের পর এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

আরও পড়ুন:ভয়াবহ সংকটেও কালোবাজারি, দিল্লিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অক্সিজেন সিলিন্ডার

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...