Saturday, May 16, 2026

জরামুক্ত হয়ে উঠুক ধরণী: তারাপীঠে পুজো দিয়ে প্রার্থনা মমতার

Date:

Share post:

২৯ এপ্রিল শেষ দফায় নির্বাচন বীরভূম (Birbhim) জেলার সব আসনে। তারই প্রচারে সেখানে গিয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রচার কর্মসূচির মধ্যেই তারাপীঠের মন্দিরে পুজো দিলেন মমতা।

শনিবার, বীরভূমের ১১টি আসনের তৃণমূল প্রার্থী ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। বোলপুরে সাংবাদিক বৈঠকের পরে যান তারাপীঠের মন্দিরে।

নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। দুপুর ২টো নাগাদ হুইল চেয়ারেই মন্দিরে প্রবেশ করেন মমতা। মন্দির ও সংলগ্ন এলাকা স্যানিটাইজও করা হয়। মন্দিরে পৌঁছন তিনি। গর্ভগৃহে বেশ কিছু ক্ষণ থেকে পুজো দেন তিনি। পুজোর উপাচার ছিল— শাড়ি, আলতা, সিঁদুর, ফল ও মিষ্টি।

পারে তারাপীঠে পুজো দেওয়ার ছবি দিয়ে নিজের ফেসবুক ওয়ালে তৃণমূল নেত্রী লেখেন, “বাংলার প্রতিটি মানুষের মঙ্গল কামনায় আজ তারাপীঠে মায়ের কাছে প্রার্থনা করলাম। মায়ের আশীর্বাদে সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার, জরামুক্ত হয়ে উঠুক ধরণী। বাংলায় সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বিনাশ হোক সকল অশুভ শক্তির। বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি ও সম্প্রীতির মঙ্গলদীপ। ঘরে ঘরে বিরাজ করুক অপার শান্তি”।

Advt

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...