Friday, June 26, 2026

৫০০ র বেশি জমায়েত, মিঠুন- দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। দু’জনের বিরুদ্ধেই ৫০০ র বেশি মানুষের জমায়েত করে জনসভা করার অভিযোগ আনা হয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিজেপি শকুনের দল। এখনও বাংলায় ঘুরছে। নির্লজ্জ বিজেপি কী করছে দেখুন। নির্বাচন কমিশন এখন ওদের আজ্ঞাবহ দাস। মানুষ মারা যাচ্ছে, তাও ওরা নির্লজ্জভাবে রাজনীতি করে চলেছে।

বিজেপি রাজ্য সভাপতি কুশমুন্ডিতে এবং কুমারগঞ্জে সভা করেছেন । এই দুই সভাতেই ৫০০ জনের বেশি মানুষ জড়ো করা হয়েছিল বলে দাবি করেছে তৃণমূল। মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ, তিনি মালদার বৈষ্ণবনগরে নির্বাচনী বিধি ভেঙেছেন । দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে কমিশনে। কিন্তু কমিশন এখনো কোনো পদক্ষেপ করেনি বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির মধ্যেও প্রতিটি রাজনৈতিক দল লাগাতার নির্বাচনী প্রচার চালিয়ে গিয়েছে। কিন্তু করোনার বাড়বাড়ন্ত রুখতে নির্বাচন কমিশনকে সম্প্রতি পদক্ষেপ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের দিনকয়েক পরই কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, কোনও মিটিং মিছিলে ৫০০ জনের বেশি মানুষ জড়ো করা যাবে না।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...