Wednesday, May 20, 2026

ভ্যাকসিন, অক্সিজেন এবং চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র

Date:

Share post:

অক্সিজেন, ভ্যাকসিন ও স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জামের উপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র। শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। স্থির হয়েছে পরবর্তী তিন মাস অক্সিজেন, স্টোরেজ ট্যাঙ্ক থেকে শুরু করে করোনা চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার সরঞ্জামের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে দেশে এখন সংকটময় পরিস্থিতি চলছে। এই অবস্থায় প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সামগ্রীর জোগান বৃদ্ধি এবং সস্তায় পরিষেবা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত ৩ দিন ধরে লাগাতার করোনা মোকাবিলার ব্যাপারে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার অক্সিজেন নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসার আগেই দেশে অক্সিজেন উৎপাদন বৃদ্ধির কথা বলেছিলেন মোদি।

জানা গিয়েছে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য ইতিমধ্যেই বিদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানির চেষ্টা করছে কেন্দ্র। আর কেন্দ্রের আমদানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্তে এই কাজ আরও সহজে হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও দেশের প্রতিটি প্রান্তে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে বিশেষ ‘অক্সিজেন রেল’ চালাচ্ছে কেন্দ্র কেন্দ্র। দেশের সেনা জওয়ানরাও এই কাজে হাত লাগিয়েছে।

Advt

Related articles

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...

অসামাজিক কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই: ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট আইন কার্যকর শুরু

বিধানসভা নির্বাচনের প্রচারে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এবার সেই আইন...

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি,...

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...