Thursday, May 14, 2026

ভাইজান আর সেলিম ভাই!!! এ কী কথা সিপিএমের মহম্মদ সেলিমের মুখে!

Date:

Share post:

তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এমনকি ভাইজানের হয়ে সওয়াল করলেন সেলিম । তিনি বললেন,” ভাইজান আর সেলিমভাই; দুজন ছাড়া আর কেউ নাই।”
তিনি একযোগে বিজেপি-তৃণমূল কে ব্যঙ্গ করে বলেন, বিজেপি ও তৃণমূলের মাল একবার এই পকেট থেকে ওই পকেটে যাচ্ছে , আর একবার ওই পকেট থেকে এই পকেটে আসছে । এ প্রসঙ্গে তিনি শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের প্রসঙ্গ টেনে আনেন। যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক পকেটে বিজেপি আর অন্য পকেটে তৃণমূল । তাই এই দুই রাজনৈতিক দলই  কৃষক স্বার্থের থেকে মুখি ফিরিয়ে রয়েছে। এমনটাই দাবি সিপিআইএম পলিটব্যুরো সদস্যের ।
সেলিম বলেন, মোদি-মমতা বিভেদের নামে মানুষকে ঠকাচ্ছে।
প্রচারে আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতে তিনি বলেন, বিধানসভা নির্বাচন একটা লড়াই । তৃণমূল নেত্রীর সমালোচনার পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি বাংলার সমস্যা বুঝবে না। তারা আবার কী সোনার বাংলা গড়বে?
দক্ষিণ 24 পরগনার পুলিশকেও এক হাত নিয়ে তিনি বলেন, এই জেলায় কিছু পুলিশ আছে যারা দলদাসে পরিণত হয়েছে । এমনকি আইএসএফ মানেই মুসলমান, ইচ্ছা করে এই প্রচার করা হচ্ছে । তফশিলি, দলিতদের উৎখাত করা হচ্ছে । অনেক খেলা হয়েছে, এবার খেলা খতম হবে বলে তিনি মন্তব্য করেন।

Advt

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...