Sunday, May 17, 2026

শোভনদেব এবং দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা, অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর দিকে

Date:

Share post:

বৈধ পরিচয় পত্র থাকা সত্বেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়া হল। সোমবার সপ্তম দফা  (7th phase assembly election ) ভোটের দিন পরপর এরকম দুটি ঘটনা ঘটায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল। এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার রাসবিহারী(Rasjbihari constituency) বিধানসভা কেন্দ্রের বুথে ঘুরে ভোট তদারকি করছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar)। অভিযোগ, সেই সময় পর পর চারটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অন্যদিকে ভবানীপুর (Bhawanipur constituency) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও (shobhondeb Chatterjee) বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে । দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীরই অভিযোগ তাঁদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও বাহিনীর জওয়ানরা তাদের ঢুকতে দেয়নি । পরিচয় পত্র দেখিয়ে বার বার বলা সত্ত্বেও তারা বুথে প্রবেশে বাধা দেয়। তৃণমূল প্রার্থীরা পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। দুটি ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (rudronil Ghosh)তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ এনেছেন। রুদ্রনীল বলেছেন, ‘শোভন বাবুর বয়স হয়েছে। এই বয়সে তাঁর এত বুথে বুথে হতে ঘোরার প্রয়োজনই বা কি?’ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশনের তরফ দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। এরপরেই কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয়, বৈধ পরিচয়পত্র থাকলে প্রার্থীদের বুথে ঢোকা থেকে আটকানো যাবে না।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...