Tuesday, March 17, 2026

একদিনে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৬ হাজার ছুঁইছুঁই

Date:

Share post:

করোনায় চরম পরিস্থিতি বাংলায়। করোনায় দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড গড়ল বাংলা। কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে গত এক বছরে ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বাধিক মৃত্যু দেখল পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় প্রাণ গেল ৬৮ জনের, যা সর্বোচ্চ।

সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৯৪৯ জন, সুস্থতার হার ৮৬.০৬ শতাংশ। ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৯৪২ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৯ জনের।

রাজ্যের মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি কলকাতার। বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪২৫ জন এবং ৯৮২ জন।

বাকি জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৯৮২ জন, হাওড়ায় ৯১৪ জন, হুগলিতে ৮১৮ জন, বীরভূমে ৭০৪ জন, পশ্চিম বর্ধমানে ৭৭০ জন, পূর্ব বর্ধমানে ৪৫৭ জন, মালদহে ৬৪৪ জন, মুর্শিদাবাদে ৫০২ জন, নদিয়ায় ৬৩৭ জন ও দার্জিলিঙে ৩০১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন- করোনা নিয়ে কমিশনকে তুলোধনা কোর্টের, ভর্ৎসনায় গাত্রদাহ বিজেপির!

Advt

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...