Tuesday, April 21, 2026

প্রয়াত মা ও প্রবাসীর পরিচয়ে করোনার টিকা নিয়ে আটক দুই বোন

Date:

Share post:

খায়রুল আলম ,ঢাকা

বরিশালে প্রয়াত মা ও আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে করোনাভাইরাসের টিকা নিয়ে ধরা পড়েছেন দুই বোন । শেষে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দুই বোনের পরিচয় জানা গিয়েছে । তারা হলেন বরিশালের আমিরকুটির এলাকার মহসিনুজ্জামান নাজমুলের মেয়ে জান্নাতুল মাওয়া অথৈ (২৫) ও নাফিসা নাওয়ান অতি (১৮)।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য অধিকর্তা ডা. ফয়সাল হাজবুর বলেন, অথৈ ও অতির মা নুসরাত জাহান শিখা কয়েক বছর আগে ৪১ বছর বয়সে মারা গিয়েছেন।
অন্যদিকে, অথৈয়ের ঘনিষ্ঠ বান্ধবী সাথির বড়ো বোন ঝুমা হক (৫৫) দীর্ঘ দিন ধরে আমেরিকায় বসবাস করছেন।

“মৃত শিখা ও প্রবাসী ঝুমার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকার জন্য অনলাইনে আবেদন করেন অথৈ ও অতি। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সোমবার সকালে তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।
ডা. ফয়সাল আরও বলেন, কার্ড যাচাইয়ের সময় রেজিস্ট্রেশনকৃত দুই নারীর বয়সের সঙ্গে টিকা গ্রহীতাদের বয়সের গরমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়। এরপর দুই বোনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
অথৈ ও অতির বাবা মহসিনুজ্জামান নাজমুল জানান, তার স্ত্রী নুসরাত জাহান শিখা প্রায় ৪ বছর আগে ২০১৭ সালের ১০ জুলাই মারা গিয়েছেন। দুই মেয়ের মধ্যে অথৈ অনার্স শেষ করেছেন, অতি দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বরিশাল পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, দুই বোনকে মুচলেকার মাধ্যমে তাদের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
জেরায় দুই বোন স্বীকার করেছে যে,
তাদের টিকা নেওয়ার বয়স হয়নি। তাই এই অসাধু পথ নিয়েছেন । কাজ করেছেন।
মানবিকতার খাতিরে
তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

Advt

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...