Sunday, May 17, 2026

দুনিয়া কা সবচেয়ে বড়া: প্রচার আর বাস্তবের ফারাক নিয়ে কটাক্ষ পিকের

Date:

Share post:

মোদি সরকারের যে কোনও কর্মসূচিকে “দুনিয়া কা সবচেয়ে বড়া” এই আখ্যা দেওয়াকে তীব্র কটাক্ষ করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পিকে লেখেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শব্দবন্ধটির অপব্যবহার অত্যন্ত বিভ্রান্তিকর। ভারতে কোভিড (Covid) টেস্ট এবং টিকাকরণ বিশ্বের সবচেয়ে বড় এই দাবি করাটা একটা প্রচার মাত্র। দুর্ভাগ্যবশত বাস্তব হল, ভারতের কোভিড সংকট দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এই বাস্তবকে মেনে নিতে হবে।

ভারতের টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার অনেক ঢাকঢোল পিটিয়েছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে সব জায়গায় ভ্যাকসিনের হাহাকার। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে সুপ্রিমকোর্ট পর্যন্ত বলেছে, সবাইকে টিকা দেওয়ার জন্য আগে পর্যাপ্ত জোগান আছে কি না তা দেখা প্রয়োজন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের টিকাকরণ নিয়ে কেন্দ্রের “দুনিয়া কা সবচেয়ে বড়া” এই দাবিকে তীব্র কটাক্ষ করলেন পিকে।

আরও পড়ুন- অতিমারী সংকটে ‘ফসিলস ফোর্স’ নিয়ে দুর্গতদের পাশে রূপম

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...