Friday, June 26, 2026

মুম্বাইয়ে হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৪ রোগীর মৃত্যু 

Date:

Share post:

ফের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ ৪ রোগী। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মুম্বইতে থানের কাছে কৌসা এলাকায় প্রাইম ক্রিটিকেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত ৩. ৪০ নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন ও পাঁচটি অ্যাম্বুল্যান্স। ২০ জন রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদের মধ্যে ৬জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে ৪ জনকে বাঁচানো যায়নি । উদ্ধারকার্য চলাকালীন জীবন্ত দগ্ধ হয়ে চার রোগীর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আগুনে হাসপাতালের নিচের তলাটি পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিধায়ক জীতেন্দ্র আহওয়াদ জানিয়েছেন, গোটা ঘটনাটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...