Saturday, May 16, 2026

ভ্যাকসিন না পেয়ে তুলকালাম পানিহাটিতে

Date:

Share post:

সূর্যের আলো ফোটার আগে থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলল না করোনার ভ্যাকসিন ৷ কেউ লাইনে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পরলেন, কেউ আবার হতাশ হয়ে বাড়ির পথ ধরলেন ৷ টিকাকরণ কেন্দ্রে দেখা মিলল না কোনও কর্মীর ৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন পানিহাটির বাসিন্দারা ৷ ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করলেন ৷
বুধবার ভ্যাকসিন নেবেন বলে পানিহাটি পুরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে লাইন দিয়েছিলেন হাজার খানেক বাসিন্দা ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরেও মেলেনি ভ্যাকসিন ৷ এমনকি সেখানে উপস্থিত ছিলেন না কোনও স্বাস্থ্য কর্মী কিংবা পুরসভার কোনও কর্মী ৷ যখন ধৈর্যের বাঁধ ভেঙে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন সবাই, সেই সময় কর্তৃপক্ষ জানায় আজ ভ্যাকসিন দেওয়া হবে না ৷ এর পরই ক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করেন ।
এদের অনেকেই ভোড় সাড়ে তিনটে-চারটে থেকে ভ্যাকসিন নেবেন বলে দাঁড়িয়েছিলেন ৷ এরপর কবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়েও দেওয়া হয়নি কোনও তথ্য ৷ এই অবরোধের ফলে ব্যস্ত রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় ।

Advt

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...