Wednesday, March 4, 2026

করোনা মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলি থেকে ১৩৬৭ বেড “অধিগ্রহণ” করলো পশ্চিমবঙ্গ সরকার

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। সংক্রমণে বিশ্ব রেকর্ড। অক্সিজেন নেই, বেড নেই, ভ্যাকসিন নেই। মৃত্যু মিছিল। শ্মশানের বাইরে লম্বা লাইন। দেশজুড়ে এক বীভৎস ছবি। ব্যতিক্রম নয় এই বাংলাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে (Private Hospital) ১,৩৬৭ বেড (Bed) করোনা চিকিৎসার জন্য নিল রাজ্য সরকার (Goverment of West Bengal)। আজ, বুধবার নবান্নের (Nabanna) তরফে এক নির্দেশিকা জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, রাজ্যের ২৪টি বেসরকারি হাসপাতালে এই বেডের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। এই সমস্ত হাসপাতালগুলির সুপারদের স্বাস্থ্য ভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ অনুযায়ী করোনা রোগীদের ভর্তি নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। প্রতিটি বেসিরকারি হাসপাতালকে ভর্তি হওয়া রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য রাখতে হবে। যেসব রোগী স্বাস্থ্যভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ ছাড়া ভর্তি হবেন তাঁদের বেসরকারি রোগী বলে গন্য করা হবে। রাজ্যের কোন কোন হাসপাতালে বেড নেওয়া হয়েছে তার একটি তালিকাও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে।

উল্লেখ্য, রাজ্যজুড়ে যে হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তাতে আক্রান্তের শুধুমাত্র সরকারি হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিকে আগেই তৈরি থাকতে বলেছিল রাজ্য সরকার। এখন বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ বেড রাখতে হবে করোনা রোগীদের জন্য।

Advt

spot_img

Related articles

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...