Saturday, March 14, 2026

সবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন

Date:

Share post:

সপ্তাহ খানেক আগেও এত মানুষ টিকা নিতে আগ্রহ দেখাননি। কিন্তু গত দুদিনে রেকর্ড সংখ্যক মানুষ ভ্যাকসিন নিতে ভিড় জমিয়েছেন টিকাকরণ কেন্দ্রগুলিতে। ফলে সমস্যা বাড়ছে। টান পড়ছে ভ্যাকসিনের ভাঁড়ারে। যদিও নবান্ন থেকে আশ্বস্ত করা হয়েছে প্রত্যেকেই বিনামূল্যে টিকা পাবেন। এ নিয়ে ভীত বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, এক মাস আগেও ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ আগ্রহ দেখাননি কেউ। মাত্র দু – সপ্তাহ আগেই দৈনিক ২৫ হাজার মানুষ টিকা নিচ্ছিলেন। সেখানে গতকাল ভ্যাকসিন নিয়েছেন ৪৪ হাজার মানুষ। আজ হয়তো এই সংখ্যাটা আরো বাড়তে পারে। আর এই কারণেই ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। তবে আশার কথা কোভ্যাক্সিন (Covaxin) এবং কোভিশিল্ড (Covishield) দুটি প্রতিষেধকই কিনে নিয়ে বিনামূল্যে দিতে চলেছে রাজ্য সরকার। এমনই আশ্বাস বাণী শুনিয়েছে নবান্ন।

পাশাপাশি কেন্দ্র প্রয়োজন অনুযায়ী করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে না বলে অভিযোগ নবান্নর। ফলে যাবতীয় দায় নিতে হচ্ছে রাজ্যকেই। স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে কোভ্যাক্সিন(Covaxin) ও কোভিশিল্ড (Covishield) যারা যে টিকা নিতে চাইবেন সেটাই পাবেন। বেসরকারি হাসপাতালে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হবে। জায়গা ঠিক করে দেবে রাজ্য। তবে বেসরকারি হাসপাতালে গেলে সার্ভিস ট্যাক্স দিতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি দিয়ে রাজ্য সরকার কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ চাইবে বলে খবর। ওই ভ্যাকসিন বণ্টন করা হবে সরকারি ও বেসরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালগুলিতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন পাবেন ফ্রি-তে।

Advt

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...