Tuesday, June 23, 2026

BJP প্রার্থীর গাড়ি ঘিরে অশান্তি শীতলকুচির ১২৬ নম্বর বুথে

Date:

Share post:

বৃহস্পতিবার রাজ্যে চলছে শেষ দফার ভোট গ্রহণ পর্ব। ৪ জেলার ৩৫ টি আসনের সঙ্গে ভোট গ্রহণ চলছে শীতলকুচির ১২৬ নম্বর বুথে। শীতলকুচির এই বুথেই চতুর্থ দফায় অর্থাৎ ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। সেখানেই আজ ভোট গ্রহণের শুরুতেই উত্তপ্ত হয় এলাকা। উত্তেজনা বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে। তৃণমূলের অভিযোগ, বিজেপির পতাকা থাকা ওই গাড়ি বুথের ২০০ মিটারের মধ্যে রেখে বিজেপি প্রার্থী বিধি ভঙ্গ করেছেন। বিজেপি দাবি করেছে, ভুলবশত গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন প্রার্থী।

আরও পড়ুন-অষ্টম দফায় বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত বীরভূম

তৃণমূলেরর প্রার্থী পার্থপ্রতীম রায় বলেন,”বুথের ২০০ মিটারের মধ্যে কোন রাজনৈতিক পোস্টার বা ব্যানার থাকার কথা নয়। অথচ বিজেপি প্রার্থীর গাড়ি রয়েছে।” বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন,”বুথে গিয়েছিলাম। ভুলবশত গাড়িটি রাখা হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।”

রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল শীতলকুচির ওই বুথে সিআইএসএফ-র গুলিতে মৃত্যু হয় ৪ জনের। সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁর। সেইদিন বন্ধ হয় যায় ভোটগ্রহণ। এখনও ঘটনার তদন্ত করছে সিআইডি।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...