Saturday, June 6, 2026

এক অভিনব উদ‍্যোগ নিল সিএবি, টিকাকরণ ক্যাম্পের ব‍্যবস্থা করলেন অভিষেক ডালমিয়া   

Date:

Share post:

এক অভিনব উদ‍্যোগ নিল রাজ‍্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি(  cab)। করোনার টিকা( corona vaccine ) দেওয়ার ব‍্যবস্থা করল সিএবি।  সিএবির সঙ্গে যুক্ত সকলে যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারেন সেই ব‍্যবস্থা করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুক্রবার ইডেন গার্ডেন্সে হবে সিএবি-র উদ্যোগে টিকাকরণ ক্যাম্প। ৪৫ বছর বয়সের উর্ধ্বে সিএবির বিভিন্ন কমিটির সদস‍্য, কোচ, আম্পায়ার, স্কোরার, ম্যাচ অবজারভার প্রত‍্যেকেই করোনা প্রতিরোধক টিকা নিতে পারবেন।

১মে পর থেকে ১৮ বছর বয়সের উর্ধ্বে সিএবি অন্তর্ভুক্ত সকল ক্রিকেটাররাও টিকা নিতে পারবেন বলে জানান হয়েছে সিএবির পক্ষ থেকে। টিকাকরন শুরু হবে সকাল ১১:৩০ থেকে চলবে বিকেল ৪ টে অবদি।

আরও পড়ুন:সিএসকে ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন ওয়ার্নার

Advt

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...