Sunday, May 17, 2026

কোভিশিল্ডের পরে দাম কমল কোভ্যাকসিনের, রাজ্যকে কত দামে ভ্যাকসিন? জানাল ভারত বায়োটেক

Date:

Share post:

কোভিশিল্ডের পরে দাম কমল কোভ্যাকসিনের (Covaxin)। টিকা (Vaccine) প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারকে ডোজ প্রতি ৬০০ টাকার পরিবর্তে ৪০০ টাকায় টিকা দেবে তারা। তবে, খোলা বাজারে অর্থাৎ বেসরকারি হাসপাতালকে প্রতি ডোজ ১২০০ টাকাতেই কিনতে হবে।

বুধবার, সেরাম ইনস্টিটিউটের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারকে কোভিশিল্ড (Covishield) ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকায় দেবে তারা। তবে, খোলাবাজারে দাম একই থাকছে।

আরও পড়ুন:আত্মত্যাগ: করোনা আক্রান্ত নবীনকে বেড ছেড়ে বাড়িতে মৃত প্রবীণ আরএসএস সদস্য

ভ্যাকসিনের দুরকমের দামের বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, কেন কেন্দ্র ১৫০টাকায় পাবে, আর রাজ্যকে কিনতে হবে ৪০০ টাকায়? দামের বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arbind Kejriwal)। সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য টিকাকরণ শুরুর আগে দুই সংস্থার কাছে দাম কমানোর আর্জি জানায় কেন্দ্র। আদালত প্রশ্ন তোলে কীসের ভিত্তিতে দামের বৈষম্য করা হয়েছে?

Advt

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...