Friday, May 15, 2026

জরুরি প্রয়োজনে পাঁচটি ভিসা সেন্টারে পরিষেবা দেবে ভারতীয় হাই কমিশন

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ। তবে এর মাঝেও জরুরি প্রয়োজনে বাংলাদেশের পাঁচটি ভিসা সেন্টারে পরিষেবা দেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন। তথ্য বার্তায় বলা হয়, ২৮ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত বাংলাদেশে লকডাউনের সময় বাড়ানোয় খুব জরুরি প্রয়োজনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা সেন্টার পরিষেবা প্রদান করবে। যেকোনো জরুরি প্রয়োজনে visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেছে ভারতীয় হাইকমিশন।

আরও পড়ুন-ফের শিরোনামে নন্দীগ্রাম, গণনার ৪৮ ঘণ্টা আগে খোয়া গেল ফাইল, হার্ড ডিস্ক!

এর আগে, গত ১৪ এপ্রিল প্রথম দফায় বিধিনিষেধ জারি করার পর বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করা হয়। পরবর্তী এক সপ্তাহের লকডাউনেও ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত রাখা হয়।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ সরকার, যা আগামী ৯ মে পর্যন্ত বলবৎ থাকবে। তবে এ সময় বাংলাদেশ থেকে কোনো ভারতীয় নাগরিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে ভারতীয় হাইকমিশন।

Advt

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...