Saturday, April 25, 2026

আবার ইটিং আউট বন্ধ! উইকএন্ডে বাড়িতেই বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি পপকর্ণ

Date:

Share post:

করোনার সেকেন্ড ওয়েভের দাপটে আবার শুরু লকডাউন। তবে সম্পূর্ন নয় আংশিক লকডাউন। উইকএন্ডে অনেকেই ইটিং আউটের প্ল্যানিং করে রেখেছিলেন। কিন্তু সব ভেস্তে গেল!! একদম চিন্তা করবেন না। মন খারাপও করবেন না। বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নানা স্বাদের পপকর্ণ। পপকর্ণ খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। বিকেলে চা এর সঙ্গে আড্ডায় এক বাটি পপকর্ণ থাকলে ব্যাপারটা কিন্তু জমে যাবে।

বাড়িতে আজকাল মোটামুটি সকলের ভাঁড়ারেই মাখন, ক্যারামেল, চকোলেট, সল্টেড মেয়োনিজ, হোয়াইট ক্রিম, লেবু, বিটনুন এসব মজুত থাকে । বাজারে যে পপকর্নের প্যাকেট পাওয়া যায়, সেটাও কিনে রাখতে পারেন। আবার ভুট্টা দানা কিনে এনে প্রেসার কুকারে পপকর্ণ বানিয়ে ফেলতে পারেন। এরপর একটা বাটির মধ্যে পপকর্ণ নিয়ে তারওপর ক্যারামেল চকোলেট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাইক্রোওয়েভে একটু গরম করে নিন। দুর্দান্ত খেতে লাগবে। দেখবেন কখন যে বাটির পর বাটি শেষ হয়ে যাচ্ছে টেরই পাবেন না। একই ভাবে মেয়োনিজ কিংবা মাখন কিংবা চকোলেট সস মিশিয়েও পপকর্ণ এর টেস্ট টুইস্ট আনতে পারেন। তবে মাখন বা মেয়োনিজ ফাইল একটি মরিচ গুঁড়ো এবং বিট নুন ছড়াতে ভুলবেন না।

তাহলে বাড়িতে বসেই সিনেমা দেখুন আর নানারকম ফ্লেভারের পপকর্ণ খেতে খেতে আনন্দে দিন কাটান।

Advt

Related articles

লাগামছাড়া হিংসা মনিপুরে: দুই জনজাতির ৩ জনের মৃত্যু, গ্রামছাড়া শতাধিক পরিবার

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ব্যস্ত বাংলা দখলে, লাগামছাড়া হিংসার নজির রাখছে মনিপুর। তিন জনজাতি যেভাবে একে অন্যের...

ভোটের আবহে কলকাতায় অমিল বাস, বন্ধ পুলকারও, পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস

ভোটের কারণে কলকাতায় (Kolkata) স্কুল পড়ুয়া এবং নিত্যযাত্রীদের সমস্যা বাড়তে চলেছে। শুক্রবার থেকেই তার স্পষ্ট প্রভাব দেখা গিয়েছে।...

হুগলি ধনেখালিতে লক্ষাধিক টাকা উদ্ধার, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভোট প্রচারে বেরিয়ে হুগলির (Hooghly) ধনেখালিতে টাকা দিলি করার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। শুক্রবার রাতে সোমসপুর দক্ষিণ শিমলা...

সন্তোষপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুপড়ি! শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুরের স্টেশন সংলগ্ন বস্তিতে (Santashpur Massive Fire Incident)! শনিবার আগুন লাগার ফলে ব্যাহত হয়েছে শিয়ালদহ-বজবজ...