Tuesday, May 19, 2026

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন আরজেডি সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন

Date:

Share post:

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। ভিভিআইপি থেকে সাধারণ মানুষ বাদ যাচ্ছেন না কেউই। মারণ ভাইরাসের কবলে পড়ে এবার প্রয়াত হলেন বিহারের রাষ্ট্রীয় জনতা দলের(RJD) প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন(MD shahabuddin)। শনিবার দিল্লির এক হাসপাতালে(Hospital) মৃত্যু হয় তার।

করোনা আক্রান্ত(coroner infected) প্রাক্তন এই সাংসদ একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটছেন দিল্লির তিহার জেলে। সেখানেই করোনা আক্রান্ত হন তিনি। এরপর গত মাসের ২৪ তারিখ দিল্লির ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা আক্রান্ত ওই সংসদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। হাসপাতালেই এদিন সকালে মৃত্যু হয় তাঁর। তিহার জেলের আইজি সন্দীপ গোয়েল আরজেডি-র প্রাক্তন প্রাক্তন আরজেডি সাংসদের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তার মৃত্যুতে এদিন শোক প্রকাশ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতো নেতৃত্বরা।

আরও পড়ুন:রাজ্যে আপাতত ১৮ উর্ধ্বদের টিকাকরণ হচ্ছে না, অগ্রাধিকার ৪৫-এর বেশি বয়সীদের

উল্লেখ্য, ২০১৫-র ডিসেম্বরে বিশেষ বিচারক হত্যার মামলায় সাহাবুদ্দিন ও তাঁর সঙ্গীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সাহাবুদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তিহার জেলে যাওয়ার আগে সাহাবুদ্দিন বিহারের সিওয়ান ও ভাগলপুরের জেলেও বন্দি ছিলেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের সুপ্রিম কোর্টের নির্দেশে তিহার জেলে নিয়ে আসা হয় তাঁকে।

Advt

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...