Friday, May 29, 2026

শতবর্ষে সত্যজিৎ: অভিনব উদ্যোগ কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের

Date:

Share post:

বাংলার বিধানসভার নির্বাচনের রায় প্রকাশের দিন শতবর্ষে পড়লেন বাংলা তথা দেশের গর্ব কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বছর ধরে উদযাপিত হবে সত্যজিৎ-শতবর্ষ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, কিংবদন্তি লেখক (Writer), চলচ্চিত্র পরিচালকের (Film Maker) ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত ও বিদেশে বছরভর অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যেও অবাধ বিচরণ ছিল সত্যজিতের। গল্প-উপন্যাসের পাশাপাশি কিশোর সাহিত্যেও অনন্য নজির সৃষ্টি করেছেন মানিক। তাঁর সৃষ্ট ফেলুদা, প্রোফেসর শঙ্কু আজও কিশোর-তরুণ সবার কাছে সমানভাবে জনপ্রিয়।

নিজের লেখা অনেক গল্প ও উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন মানিক। বলিউড-হলিউডের তামাম সুপারস্টার অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন সত্যজিৎ রায়ের ফিল্মে। সবার তাঁর সম্পর্কে একটা কথা ছিল অত্যন্ত ডিসিপ্লিন ছিল সত্যজিৎ রায়। প্রত্যেকটি চরিত্র তিনি ছবির মতো বুঝিয়ে দিতেন। অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীদের। আর ছিল ছবি আঁকা ক্যালিগ্রাফিতে অত্যন্ত দক্ষ ছিলেন সত্যজিৎ। নিজের অনেক বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।

তৈরি করেছেন ছবির টাইটেল কার্ড। এই বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে ‘এখন বিশ্ববাংলা সংবাদে’র শ্রদ্ধা।

আরও পড়ুন:তামিলনাড়ুতে এগিয়ে DMK জোট, কেরালায় LDF, অসম ও পুদুচেরিতে NDA

Advt

Related articles

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...