Wednesday, June 24, 2026

দেশে সক্রিয় রোগীর সংখ্যা পেরোলো ৩৩ লক্ষ, একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের

Date:

Share post:

গতকালের চেয়ে রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমল। শনিবার সংক্রমিতের সংখ্যা পার করেছিল ৪ লাখের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের।

ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে এখনও অবধি মৃত্যু হল ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৪ জন।

আরও পড়ুন-তামিলনাড়ুতে এগিয়ে DMK জোট, কেরালায় LDF, অসম ও পুদুচেরিতে NDA

দেশের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও শীর্ষে মহারাষ্ট্র। রবিবার আক্রান্ত হয়েছেন ৬৩ হাজারের বেশি। কর্ণাটক এবং কেরলে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯৯০ এবং ৩৫ হাজার ৬৩৬। দিল্লিতে ২৫ হাজার ২১৯ জন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৮০ জন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, হরিয়ানা, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা এই রাজ্যেগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ থেকে ২০ হাজারের মধ্যে।

দেশে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা দেওয়া হয়েছে ১৮ লক্ষের বেশি মানুষকে। এ নিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হল ১৫ কোটি ৬৮ লক্ষ।

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...