Saturday, April 4, 2026

ভোটগণনার আগেও রাজনৈতিক হিংসা, উত্তপ্ত মাথাভাঙ্গা ও বেলেঘাটা

Date:

Share post:

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই সিদ্ধান্ত হয়ে যাবে এবারের বাংলার মসনদে কাকে বসাবে বাংলার মানুষ। কিন্তু ভোটগণনার আগেও রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা অব্যাহত। কোচবিহারের মাথাভাঙ্গায় ও কলকাতার বেলেঘাটায় বোমা নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলল তৃণমূল ও বিজেপি দু’দলই।

পুলিশ সূত্রের খবরে জানা গিয়েছে, শনিবার রাতে বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডে এক বুথ এজেন্টের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী।বুথ এজেন্টের অভিযোগ, তাঁর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।ইতিমধ্যেই পুলিশের তরফে বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বোমাবাজি হয়েছে বীরভূমের দুবরাজপুরেও।
অন্যদিকে, ভোটগণনার ঠিক আগেই কোচবিহারের মাথাভাঙ্গার পচাগড়ে তৃণমূল কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় তাজা বোমা।জানা গেছে, এদিন ভোর ৪ টে নাগাদ তৃণমূল কর্মীর বাড়ির সামনে ওই তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ এসে ওই বোমা উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। তৃণমূল কর্মীর দাবি ,ভয় দেখাতেই বাড়ির সামনে বোমা রেখে যায় গেরুয়া শিবির। যদিও অভিযোগ অস্বীকার করেছে এলাকার বিজেপি কর্মীরা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...