Sunday, March 15, 2026

গণনা শেষের আগেই রণে ভঙ্গ অশোকের, উদ্দীপিত শঙ্কর

Date:

Share post:

বামেদের দুর্দিনে শিলিগুড়ি পুরসভা দখল করে শিলিগুড়ি (Siliguri) মডেল-এর জন্ম দিয়েছিলেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। এবারের বিধানসভা ভোটের গণনা শেষ হওয়ার আগেই তিনি রণে ভঙ্গ দিলেন। রবিবার বেলা ১২টার আগেই তিনি শিলিগুড়ি কলেজের গণনাকেন্দ্র ছেড়ে চলে গেলেন। এবং যাওয়ার আগে বলে দিলেন, গত লোকসভা ভোটে শিলিগুড়ি সহ গোটা রাজ্যে বাম-কংগ্রেসের (Left-Congress) ভোট বিজেপির দিকে চলে যাওয়ার যে ট্রেন্ড ছিল সেটাই মনে হচ্ছে ফের দেখা যাচ্ছে।

শিলিগুড়ি আসনে এবারের বিজেপি (Bjp) প্রার্থী শঙ্কর ঘোষ (Shankar Ghosh) ভীষণ উদ্দীপিত। কারণ, ভোটের দিনক্ষণ ঘোষণার পরে আচমকা সিপিএম ছেড়ে বিজেপিতে ঢুকে প্রার্থী হয়েছিলেন শঙ্করবাবু। তাঁর বিদ্রোহ ছিল অশোকবাবুর বিরুদ্ধে। কারণ, শঙ্করবাবু ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, দলের বৃদ্ধতন্দ্রের অবসান চান তিনি। এমনকী, প্রকাশ্যে বলেছিলেন, একটা দলে দিনের পর দিন কেউ প্রার্থী হয়ে যাবেন আর হারবেন তা চলতে পারে না। সেই শঙ্করবাবু প্রার্থী হয়েই এভাবে ভো।ট গণনার আগেই তাঁর প্রাক্তন অলিখিত গুরুকে ভোট গণনা কেন্দ্র চাড়তে বাধ্য করবেন তা অবশ্য অনেকেই ভাবতে পারেননি।

কেন এমন হল! অশোকবাবু জানাচ্ছেন, তাঁরা রাজনৈতিক বিশ্লেষণ করে তার পরে জানাবেন। তিনি এটাও জানিয়েছেন, এমন ট্রেন্ড গোটা রাজ্যেই দেখা যাচ্ছে। তবে শিলিগুড়ির বিশিষ্টজনদের একাংশ মনে করছেন, বছরের পর বছর অশোককে জেতানোর পরেও শিলিগুড়ির অনেক মৌলিক সমস্যার সমাধান তিনি করতে পারেননি। যেমন, ট্রাফিক, পার্কিং, নিকাশি, জঞ্জাল সাফাই, ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা। উপরন্তু, শিলিগুড়ি পুরসবার মেয়র হওয়ার পরেও অশোকবাবু শহরের মৌলিক সমস্যাগুলির সমাধান করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন বলে দাবি শহরবাসীদেরই। শুধু তাই নয়, দীর্ঘদিন পুরমন্ত্রী থেকেও কেন শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড সমস্যার সমাধান করতে পারেননি সেই প্রশ্নও উঠেছে। গত পাঁচ বছর ধরে শুধু কেন্দ্র ও রাজ্যকে দূষেই দিন কাটিয়েছেন বলেও অবিযোগ রয়েছে অশোকবাবুর বিরুদ্ধে।

এই অবস্থায়, অপেক্ষাকৃত তরুণ মুখ শঙ্করবাবুকে প্রাথমিকভাবে যে অনেকেই গ্রহণযোগ্য মনে করছেন তা এখনও অবধি স্পষ্ট। তবে ভোট গণনার শেষ পর্বে ফের ওমপ্রকাশবাবু শঙ্করবাবুকে টপকে গেলে সব হিসেব গোলমাল হয়ে যেতে পারে। সে সুযোগ কম বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন- হাইভোল্টেজ ভোটগণনার মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...