Wednesday, April 8, 2026

ফলপ্রকাশের পরই বাম-বিপর্যয় নিয়ে বিস্ফোরক সিপিএমের তন্ময়

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে তৃণমূলের অপ্রত্যাশিত বিরাট জয়ের পাশাপাশি ছারখার (debacle) হয়ে গিয়েছে এককালের বাম (left) দুর্গ। নির্বাচনে কংগ্রেস আর আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করে একদিকে বামেদের প্রাপ্তি শূন্য, অন্যদিকে হেরে গিয়েছেন একের পর এক দাপুটে বিধায়ক। রবিবার ফলপ্রকাশের পর দলের একাংশের নেতার বিরুদ্ধে সংযুক্ত মোর্চার নামে উগ্র মুসলিম সংগঠনের সঙ্গে জোট করা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন পরাজিত সিপিএম (cpim) বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, বামেদের থেকে মুখ ফিরিয়েছেন মানুষ। এটা আর অস্বীকার করে লাভ নেই। মানুষের রায় আমাদের মানতে হবে।

সিপিএম নেতা বলেন, দলের সংস্কার করতে হবে। আইএসএফের সঙ্গে জোট কেন হয়েছে? এর জবাবদিহি করতে হবে। যে নেতারা উপর থেকে নির্দেশ চাপিয়ে দেন বামেদের এই বিপর্যয়ের দায় তাঁদেরই নিতে হবে। তৃণমূল-বিজেপির দ্বৈরথে বামেদের ধূলিস্যাৎ হওয়ার প্রতিক্রিয়া নিয়ে এই বিস্ফোরক দাবি করেন দমদম উত্তরের পরাজিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। দলের সর্বক্ষণের কর্মীনীতিকে কটাক্ষ করে তন্ময় বলেন, ৪-৫ হাজার টাকায় সংসার চলে না। দল হাতে ফুটো বাটি ধরিয়ে দিয়েছে। দলের আশু সংস্কার প্রয়োজন।

আরও পড়ুন- গো হারের পর সৌজন্যতা দেখিয়ে মমতাকে টুইট মোদির

Advt

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...