Thursday, June 18, 2026

সবচেয়ে বড় ব্যবধানে জয়ী আব্দুল গণি , কমে পরাজিত উদয়ন

Date:

Share post:

এবারের নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস । বাংলা জুড়ে ঘাসফুলের সুনামির ঢেউয়ে ১০০’র অনেক আগেই থেমে যেতে হয়েছে বিজেপিকে। সবচেয়ে বড় ব্যবধানে জয়ী ও সব থেকে কম ব্যবধানে পরাজয়ের নজির গড়ল উত্তরবঙ্গের দুই কেন্দ্র।
রাজ্যের মধ্যে এবার সব থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের আব্দুল গণি। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে তিনি ১ লক্ষ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আব্দুল গণি পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৪৪৫টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রার্থী কংগ্রেসের ঈষা খান চৌধুরী পান মাত্র ২২ হাজার ২৮২টি ভোট। অন্যদিকে কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্র থেকে সব থেকে কম ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছেন। ওই কেন্দ্রের জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী নিশীথ অধিকারী। তিনি পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৩৫টি ভোট। তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৯৭৮ ভোট।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...