Wednesday, March 18, 2026

ভাড়াটে সৈন্যে মুখ পুড়ল শাহের, কেরলে ধুয়ে মুছে সাফ বিজেপি

Date:

Share post:

বাংলায় এবার বড় আশা নিয়ে মাঠে নেমেছিল গেরুয়া শিবির। তবে বিভাজনের অঙ্ককে খারিজ করে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ বাংলায় উড়েছে সবুজ আবির। বাংলায় তাও কিছু আসন বিজেপি পেলেও, ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধে নেমে কেরলে(Kerala) ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি(BJP)। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার কেরলে উড়ল লাল পতাকা‌।

গত বারের নির্বাচনে কেরলের নেমোম আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কুম্মানাম রাজাশেখরন। এরপর শবরীমালা নিয়ে আন্দোলন ও খ্রিস্টান পাদ্রীদের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ তুলে হিন্দু আবেগের সুড়সুড়ি দেওয়ার কাজটা ভালোই করে গিয়েছিল তারা। নির্বাচনের প্রাক্কালে মেট্রো ম্যান শ্রীধরন থেকে শুরু করে বিভিন্ন দল থেকে ভাঙিয়ে আনা ভাড়াটে সৈনিক দিয়ে ভোট লড়তে নেমেছিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। তবে লাভ তো হলোই না উল্টে জেতা আসনটিও এবার খোয়াতে হলো তাদের। ১৪০ আসনের কেরল বিধানসভার ৯৯টি আসন এলডিএফের(LDF) ঝুলিতে। ইউডিএফ(UDF) শিবিরে গেল ৪১ আসন।

আরও পড়ুন:গেরুয়া স্বপ্নভঙ্গের মাঝেও মুখরক্ষা বিজেপির সবচেয়ে দরিদ্র প্রার্থী চন্দনার

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার মতো হলেও বিপুলা আসনে জয়ের দাবি জানিয়ে আসছিল গেরুয়া বাহিনী। তবে একেবারে গোহারা পর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখা যায় মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। দলের এহেন শোচনীয়’ হারের পর অবশ্য মুখ দেখা যায়নি বিজেপির ছোট বড় কোনো নেতাকেই। তবে নির্বাচনে বিপুল জয়লাভের পর সংবাদ মাধ্যমের সামনে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, “কেরল ধর্মের রাজনীতির জায়গা নয়”।
Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...