Wednesday, March 25, 2026

৫ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

আগামী ৫ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ নিতে পারেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বললেন,  ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে  মমতা বন্দ্যোপাধ্যায়  শপথ নিতে পারেন। আর অন্য বিধায়করা সম্ভবত ৬ মে শপথ নিতে চলেছেন।

সোমবার বিকেলে তৃণমূল ভবনে সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরও। এই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার পরিষদীয় দলের দলনেত্রী  হিসাবে নির্বাচিত করেন জয়ী বিধায়করা। বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে নির্বাচিত করা হয়। তাঁকেই বিধানসভার অধ্যক্ষ পদে বসানোর প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৬ মে  ‘প্রোটেম স্পিকার’ হিসাবে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিমানবাবু। তাঁর হাতে দায়িত্ব তুলে দেবেন সুব্রত মুখোপাধ্যায়।এদিন জয়ী প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা। প্রত্যেক সদ্য নির্বাচিত বিধায়ককে নিজের নিজের বিধানসভার মানুষের জন্য ভালভাবে কাজ করার  নির্দেশ দিয়েছেন মমতা। সেইসঙ্গে সাধারণ মানুষের সমস্যা গুরূত্ব সহকারে শুনে -জেনে তা যথাযথভাবে সমাধানের নির্দেশ দিয়েছেন দলনেত্রী ।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...