Friday, June 5, 2026

করোনার কারণে মুম্বইতে সরতে পারে আইপিএল

Date:

Share post:

করোনার( Corona) কারণে আইপিএল(ipl) সরে যেতে পারে মুম্বইতে। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এমনই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। ফলে দিল্লি এবং আমদাবাদে চলতে থাকা লিগ সরতে পারে মুম্বইয়ে। এছাড়াও কলকাতা এবং বেঙ্গালুরুতে বাকি পর্ব গুলো হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না বলেই খবর। ফলে  আইপিএলের বাকি ম‍্যাচ হতে চলেছে বাণিজ্যনগরীতে।

কেকেআর শিবিরে করোনা হানা দেওয়ায় বাতিল হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের ম‍্যাচ। সূত্রের খবর চেন্নাই সুপার কিংস দলেও একাধিক সদস্য করোনা আক্রান্ত হন। ফলে বুধবারের চেন্নাই এবং রাজস্থান রয়্যালস দলের খেলা হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ পরে হবে বলে জানিয়েছে বোর্ডের একটি সুত্র।

এই মুহুর্তে মুম্বইতে করোনার প্রকোপ কিছুটা কম। সেখানে ৩টি মাঠ থাকার ফলে, মুম্বইতে আইপিএল নিয়ে যেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  ইতিমধ্যেই মুম্বইয়ে হোটেলের খোঁজখবর নেওয়াও শুরু করে দিয়েছে বিসিসিআই। একই দিনে দুটো করে খেলাও হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...