Sunday, May 17, 2026

হুগলিতে বিজেপির ‘সন্ত্রাস’, খুন তৃণমূল কর্মী

Date:

Share post:

হুগলির (Hoogli) আরামবাগ মহকুমায় 4টি আসনে বিজেপি (Bjp) জেতার পর থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, খানাকুল জুড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস করছে বলে অভিযোগ। এক তৃণমূল (Tmc) কর্মীকে খুন করেছে তারা। মৃতের নাম গোপাল পাত্র (Gopal Patra)। ঘটনায় আহত আরও দুজন। তাঁদের চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও অভিযোগ, গোঘাট, থানাকুল, তারকেশ্বর, আরামবাগে তৃণমূল কর্মীদের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে বিজেপি। মোট ১০ জন সক্রিয় তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একজনের হাত কেটে নেওয়ায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদবের (Dilip Yadav) অভিযোগ, “যেভাবে বিজেপি এই খুনের নেশায় মেতে উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে পশ্চিমবঙ্গে অভাবনীয় সাফল্যের পর বিজেপির গুন্ডাবাহিনী রাজ্য জুড়ে এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আমি বলছি এর জবাব কিন্তু মানুষ দেবে এবং প্রশাসনকেও এব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে”।

আরও পড়ুন- নৌকবিহারে পরেরবার নিশ্চয়ই ডাকব, তথাগতকে খোঁচা ‘প্লে-বয়’ মদনের

Advt

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...