Wednesday, May 6, 2026

সৌজন্যের নজির, পরাজিত বিজেপি প্রার্থীর বাড়ি গিয়ে একসঙ্গে কাজ করার বার্তা জুনের

Date:

Share post:

জীবনের প্রথমবার ভোটে দাঁড়িয়ে বাজিমাত। মেদিনীপুরের (Mednipur) মতো কঠিন আসনে লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন তৃণমূলের (TMC) তারকা প্রার্থী জুন মালিয়া (June Maliya)। কিন্তু জয়ের পর তাঁর মাথা ঘুরে যায়নি। মানুষের পাশে যেমন দাঁড়িয়েছে, একইভাবে সৌজন্যের বার্তাও দিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষদের।

আরও পড়ুন-কেতুগ্রাম-গোঘাট-তারকেশ্বরের পর এবার আলিপুরদুয়ারে তৃণমূলের বুথ সভাপতিকে হত্যা, অভিযুক্ত বিজেপি

আজ, বুধবার পরাজিত বিজেপি (BJP) প্রার্থী শমিত দাশের বাড়িতে গিয়ে শান্তির বার্তা দিলেন মেদিনীপুরের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক তথা টলি অভিনেত্রী জুন মালিয়া। মানুষের জন্য একসঙ্গে কাজ করতে চান জানিয়ে বিজেপি প্রার্থীর সহযোগিতা চাইলেন। বুধবার বিজেপি প্রার্থী সমীর দাশের বাড়িতে গিয়ে মিষ্টিমুখও করান। সেখানে উভয়েই এলাকাবাসীকে শান্তি বজায় রাখার আহবান জানান।

Advt

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...