Friday, May 29, 2026

ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের

Date:

Share post:

দু’দিন পর বুধবার দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৮ হাজারের কাছাকাছি। করোনাভাইরাসে আক্রন্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ১৮৮।

ইতিমধ্যে ভারতে ১৬ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র ১৫ লক্ষ ৬১ হাজার ২৬৭ জন টিকা পেয়েছেন দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ কোটি ৪৮ লক্ষ ৫২ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে চলছে ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কাজ। তবে ভ্যাকসিনের সঙ্কট দেখা দেওয়ায় ঘোষণা সত্ত্বেও ১৮ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ শুরু করা যায়নি।

আরও পড়ুন-বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ

দেশে মোট আক্রান্ত ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার পর শুধুমাত্র ভারতেই মোট আক্রান্ত ২ কোটির বেশি। ভারতের পিছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনও দেশে ১ কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

Advt

Related articles

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...