Friday, May 8, 2026

ফের বীরেন্দ্রকে ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলায় জাভেদ শামিমকে ফেরালেন মমতা

Date:

Share post:

 

আজ বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নিয়েছেন তিনি । আর তার কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনিক দায়িত্বভার হাতে তুলে নিয়ে রাজ্য পুলিশে বড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার শপথ নিয়ে নবান্নে পৌঁছেই বুধবার দুটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। প্রথম বৈঠকটি ছিল রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে। দ্বিতীয় বৈঠকটির মূল বিষয় ছিল ভোট পরবর্তী সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনিক রদবদল।
নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর নিজেদের ইচ্ছামতো রদবদল করেছিল। সেগুলিই মূলত আগের মতো করে দেন মমতা।
এ দিনের বৈঠকের পর ফের রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রকে নিয়ে আসেন তিনি। এডিজি আইনশৃঙ্খলা পদে ফিরিয়ে আনেন জাভেদ শামিমকে। কমিশনের নিয়োগ করা এডিজি জগমোহনকে সিভিল ডিফেন্স এবং কমিশনের নিয়োজিত পুলিশ ডিজিকে দমকল বিভাগের ডিজি হিসেবে বদলি করেন মমতা। একই সঙ্গে কড়া বার্তা দিয়ে সব জেলার পুলিশ সুপারদের জানান, সব ধরনের ঘটনার অশান্তির ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।
ভোট পরবর্তী হিংসার কারণে গত দু’দিন ধরে বিরোধীদের নিশানায় শাসকদল। যদিও শাসকদলের পক্ষ থেকে বারবারই দাবি করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মমতা নিজে আইনশৃঙ্খলার দায়িত্ব নিচ্ছেন, ততক্ষণ হাতেকলমে তাঁর পক্ষে কিছু করা সম্ভব নয়। আজ শপথগ্রহণ অনুষ্ঠানের পর মুক নিজেও সে কথা উল্লেখ করেন। এমনকি, কমিশনের পক্ষ থেকে ‘অযোগ্য’ অফিসারদের পদে বসানো নিয়েও সরব হন তিনি। পদে ফিরেই অবশ্য রাজ্য পুলিশে বড় রদবদল ঘটালেন তিনি। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Advt

Related articles

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...