Saturday, May 9, 2026

মমতাকে খোঁচা শুভেন্দুর, জবাব দিল তৃণমূল

Date:

Share post:

নন্দীগ্রামে (nandigram) ভোটে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) মুখ্যমন্ত্রী হওয়াকে তীব্র কটাক্ষ করলেন তাঁরই একসময়ের প্রিয় সতীর্থ ও নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (subhendu adhikari)। যদিও শুভেন্দুর এই আক্রমণের জবাব সপাটে ফিরিয়ে দিল তৃণমূল। বলা হল, হারের হতাশা থেকেই অসার, যুক্তিহীন কথা বলছেন নব্য বিজেপি নেতা।

বুধবার ঠিক কী বলেন শুভেন্দু অধিকারী? মমতার শপথ প্রসঙ্গে দলবদলু নব্য বিজেপি নেতা বলেন, তৃণমূল কংগ্রেস যে আসলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, তা আবার প্রমাণিত হল। সেজন্য যে মুখ্যমন্ত্রী নিজেই মানুষের ভোটে পরাজিত হলেন, তিনিই ফের শপথ নিয়েছেন। কোনও জয়ী প্রার্থীকে মুখ্যমন্ত্রী না করার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেই ভোটে হারা মুখ্যমন্ত্রীকে শপথ নিতে দেখা যাচ্ছে।

শুভেন্দুর এই বক্তব্যকে খণ্ডন করে তৃণমূল কংগ্রেসের পক্ষে বলা হয়েছে, গোটা নন্দীগ্রামের ভোটগণনা নিয়ে চূড়ান্ত অসচ্ছতা রয়েছে। মমতাকে প্রথমে বিজয়ী ঘোষণা করেও তারপর আবার শুভেন্দুকে জয়ী বলেছে নির্বাচন কমিশন। গণনাপর্বে দীর্ঘক্ষণ লোডশেডিং করিয়ে সার্ভার ডাউন করার অভিযোগ তুলেছেন গণনাকেন্দ্রে উপস্থিত তৃণমূল নেতারা। এমনকী পুনর্গণনার দাবি খারিজ করে রিটার্নিং অফিসার মোবাইলে বার্তা দিয়েছেন, তাঁর জীবন বিপন্ন। এসব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের অভিযোগ, গোটা রাজ্যে ভরাডুবির পর প্রতিহিংসাপরায়ণ হয়ে বিজেপি নেতৃত্ব কমিশনের মদতে নন্দীগ্রামে চূড়ান্ত বেআইনি কাজ করেছে।

আরও পড়ুন:গোহারা হেরে কর্মীদের মনোবল ফেরানোর চেষ্টা, রাজনৈতিক হিংসা নিয়ে চড়া সুর নাড্ডার

এর পাশাপাশি শুভেন্দুর বক্তব্য খারিজ করে তৃণমূল নেতারা বলছেন, মমতাকে দেখেই রাজ্যের ২১৩ আসনে তৃণমূলকে জিতিয়েছেন বাংলার মানুষ। অবিভক্ত মেদিনীপুরের আসনগুলিতে বিজেপিকে দুরমুশ করে তৃণমূলের জয়ের কাণ্ডারিও মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে গোটা বাংলায় মানুষের রায়ে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন এটাই স্বাভাবিক। নন্দীগ্রামে কারচুপি করে জিতে অর্থহীন প্রলাপ বকার কারণ নেই।

Advt

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...