Saturday, May 9, 2026

ভয়ঙ্কর! রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ছাড়াল ১৮ হাজারের গণ্ডি

Date:

Share post:

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেও। এবার আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১৮ হাজারের গণ্ডি! গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের।

বুধবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৮ হাজার ১০২ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৮৭২। এর ফলে এই মুহূর্তে বঙ্গে করোনাজয়ীদের শতকরা গিয়ে দাঁড়াল ৮৫. ৪১ শতাংশে।

এদিকে গত ২৪ ঘন্টায় সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৮২। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে গত একদিনে আক্রান্ত ৩ হাজার ৯৭৩। তবে দুই জেলাতেই কমেছে মৃতের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৭ জনের ও কলকাতায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগণার পাশাপাশি করোনার দাপট ক্রমশ বাড়ছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিম বর্ধমান, নদিয়ার মতো জেলাতেও। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় ৯৯৪ জন, হুগলিতে ৯৮৬ জন, দক্ষিণ ২৪ পরগণায় ৯৯৩ জন, পশ্চিম বর্ধমানে ৮৮৭ জন ও নদিয়ায় ৮৬৯ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুন- নাড্ডার ‘গরম কথা’র পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের হুঁশিয়ারি চিঠি মুখ্যসচিবকে

Advt

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...