Tuesday, May 5, 2026

উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে সমাজবাদী পার্টির জয়জয়কার, মুখ পুড়লো বিজেপির

Date:

Share post:

রাজ্যে ক্ষমতায় থাকলেও উত্তরপ্রদেশ(Uttar Pradesh) ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কার্যত ধরাশায়ী হল গেরুয়া শিবির। যোগী রাজ্যের ৭৫ টি পঞ্চায়েতের ৩০৫০ টি আসনে আপনা দলের সঙ্গে জোট বেঁধে বিজেপি(BJP) পেল ৯০০-র সামান্য বেশি আসন। অন্যদিকে সহযোগীদের সঙ্গে নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি(Samajwadi Party) পেরিয়ে গেল ১০০০ টি আসনের গন্ডি। পাশাপাশি বিএসপি পেয়েছে ৩১৫ টি আসন এবং কংগ্রেস ১২৫। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল এবং আম আদমি পার্টি পেয়েছে প্রায় ৭০টি করে আসনে জিতেছে। বাকি আসনগুলি দখল করেছেন নির্দলে এবং অন্যেরা। স্বাভাবিকভাবেই রাজ্যে ক্ষমতায় থাকলেও পঞ্চায়েত নির্বাচনে এভাবে অপদস্ত হওয়া বিজেপি বেশ চাপে।

গত রবিবার থেকে উত্তরপ্রদেশের ৭৫ টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। যেখানে জেলা পঞ্চায়েতের ৩০৫০, ব্লক পঞ্চায়েতে প্রায় ৭৫ হাজার এবং গ্রাম পঞ্চায়েতে ৭ লক্ষের বেশি আসন রয়েছে। যদিও ৩টি ক্ষেত্রেই লক্ষাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। লড়াইয়ের ময়দানে ধরেছেন ১৩ লক্ষ প্রার্থী। সেখানেই এবার জয়জয়কার দেখা গেল সমাজবাদী পার্টির। বহু জায়গায় পঞ্চায়েত গঠনের সুযোগ পেয়েছে নির্দল। অখিলেশ যাদবের তরফে জানানো হয়েছে বেশিরভাগ নির্দল প্রার্থী তাদের সমর্থক। অন্যদিকে আগামী বছর, ২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এই পঞ্চায়েত ভোট ছিল সব দলের কাছেই অ্যাসিড টেস্ট। আর পঞ্চায়েত ভোটের এই ফলাফল থেকেই স্পষ্ট উত্তরপ্রদেশে যথেষ্ট চাপে বিজেপি।

আরও পড়ুন:ফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ

রাজধানী লখনউ, রাম মন্দিরের পীঠস্থান অযোধ্যা সব জায়গাতেই গেরুয়া ঝড় ম্লান হয়ে এসেছে । অযোধ্যা জেলায় ৪০ টি পঞ্চায়েতের মধ্যে ২৪ টিতে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৬ টি আসন। বসপা পেয়েছে ৫ টি আসন।

Advt

Related articles

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...

প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার সম্ভাবনা, আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী!

বঙ্গজয়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে আলোচনা শুরু। আজ দিল্লিতে জোড়া বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

IFA অনূর্ধ্ব-১৩ লিগে জয় দিয়েই যাত্রা শুরু মার্লিন ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগ মার্লিন রাইজের আর১০ ফুটবল গ্রাউন্ডে সূচনা হল। উদ্বোধনী...