Friday, May 15, 2026

তৃণমূল কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে হামলার অভিযোগ শুভেন্দু ঘনিষ্ঠের বিরুদ্ধে

Date:

Share post:

ভোট (Assembly Election) পরবর্তী বিক্ষিপ্ত হিংসার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কিছু ফেক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি (BJP) রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একতরফা অভিযোগ করলেও, তৃণমূলের (TMC) পক্ষ থেকেও বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ উঠছে।

এবার তৃণমূলের এক সক্রিয় কর্মীকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত ও বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেতা তথা কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Roygunj) পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায়। গুরুতর জখম অবস্থায় অভিজিৎ সরকার নামে ওই তৃণমূল কর্মীকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:দেশের করোনা পরিস্থিতি মোকাবিলাতে ব্যর্থ কেন্দ্র, মোদিকে চিঠি রাহুলের

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) ঘনিষ্ঠ অসীম অধিকারীকে বহিষ্কার করে জেলা তৃণমুল কংগ্রেস নেতৃত্ব। পরে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় আয়োজিত একটি নির্বাচনী সভায় সদলবলে বিজেপিতে যোগ দেন তিনি। এবার তাঁর বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ উঠেছে।

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...