Thursday, May 7, 2026

বিধানসভার স্পিকার নির্বাচনের সময় থাকবেন না বিজেপি বিধায়করা?

Date:

Share post:

শনিবার রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন। স্পিকার নির্বাচনের সময় থাকবেন না কোনও বিজেপি বিধায়ক। নির্বাচনে অংশ নেবেন না বিজেপি বিধায়করা। এমনটাই জানা যাচ্ছে রাজ্য বিজেপি সূত্রে।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের সময় সেখানে থাকবেন না বিজেপি বিধায়করা। পদ্ম শিবিরের দাবি, বাংলায় রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে যে অশান্তি চলছে তা যতদিন না বদলায় ততদিন তারা ওই ধরনের কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন না।

আরও পড়ুন-বিধানসভায় ‘নীরব’ মুকুল, এড়ালেন দিলীপের বৈঠক, পুরনো দলেই ফিরছেন, ফের চর্চা শুরু

শুক্রবার বিধানসভায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়। সেই বৈঠকেই ঠিক হয়, আগামিকাল স্পিকার নির্বাচনে বিজেপির কোনও বিধায়কই অংশ নেবেন না।

Advt

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...