Sunday, April 5, 2026

অক্সিজেন চেয়ে মোদিকে ফের চিঠি লিখলেন মমতা

Date:

Share post:

রাজ্য বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে(corona situation) অক্সিজেনের (oxygen)প্রয়োজনীয়তা বেড়েছে ব্যাপকভাবে। এহেন অবস্থায় দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদিকে(Narendra Modi) অক্সিজেন চেয়ে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। চিঠিতে মোদির কাছে মমতার আবেদন রাজ্যে আরো অক্সিজেন প্রয়োজন। করোনা পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন প্রয়োজনীয় অক্সিজেন বাংলাকে পাঠায়।

মোদিকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা দিন দিন আরও বাড়ছে। বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। যেখানে বাংলার রোজ ৫৮০ মেট্রিকটন অক্সিজেনের প্রয়োজন সেখানে মাত্র ৩০৮ মেট্রিকটন অক্সিজেন মিলছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য সচেষ্ট হয় সে আবেদন জানানো হয়েছে চিঠিতে।

আরও পড়ুন:“অত্যন্ত হতাশাজনক ও অপ্রত্যাশিত”, নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতায় প্রতিক্রিয়া সোনিয়ার

উল্লেখ্য, এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিনামূল্যে সবাইকে টিকা দেওয়ার আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি আরও লেখেন, “২৪ ফেব্রুয়ারি টিকা কিনতে চেয়ে চিঠি দিয়েছিলাম। বিনামূল্যে রাজ্যবাসীর জন্য টিকাকরণ শুরু করতে চেয়েছিলান। কিন্তু, কোনও সাড়া পাইনি। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, টিকার ঘাটতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই ফের লিখছি।” এবার রাজ্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের দাবি জানিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...