Friday, June 19, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (world test championship )এবং ইংল্যান্ডের ( England )বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার  ভারতীয় দল(india team) ঘোষণা করল জাতীয় নির্বাচক কমিটি। ১৮ সদস্যের দলে চোট সারিয়ে ফিরলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং  হনুমা বিহারী। তবে এই সফরে কে এল রাহুল ও ঋদ্ধিমান সাহাকে দলে রাখলেও আপাতত বিবেচনা করা হয়নি। তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটলেই, ইংল্যান্ডে উড়ে যাবেন তাঁরা।

দলে জায়গা হল না হার্দিক পান্ডিয়া, ও কুলদীপ যাদবের। তবে এই সফরে স্ট‍্যান্ড বাই হিসাবে থাকছেন বাংলার অভিমন‍্যু ঈশ্বরন। স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গে পাঠানো হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং আর্জান নাগওয়াসওয়ালাকেও।

সাউথাম্পটনে আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে বিরাটের দল। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের পরই ইংল‍্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। প্রথম টেস্ট ৪ অগস্ট। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন:করোনা যুদ্ধে এগিয়ে এলেন অশ্বিন, এন ৯৫ মাস্ক দিয়ে সাহায্যের কথা জানালেন


Advt

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...