Saturday, May 16, 2026

পঁচিশে বৈশাখ: রবি-স্মরণে টুইট মোদি-মমতার

Date:

Share post:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০-তম জন্মবার্ষিকীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলায় টুইট (Tweet) করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)ও।
বাংলায় প্রচারে এসে একাধিক বার রবীন্দ্রনাথের কবিতার পংক্তি আওড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশ্বকবির জন্মদিনে বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“রবীন্দ্র জয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে”। বাংলার পাশাপাশি ইংরাজিতেও টুইট করেন তিনি।
 করোনা পরিস্থিতিতে খুব ছোট পরিসরে রবীন্দ্রজয়ন্তী পালন করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন টুইটে শ্রদ্ধা জানান তিনি। লেখেন,
“বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওঁনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি”
বাংলাতে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Advt
https://www.youtube.com/watch?v=NgjJsgV9q5M
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=qsq-8b_Y7JA&feature=youtu.be

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...