Friday, May 15, 2026

ধনেখালিতে স্থানীয় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার কেন্দ্রীয় প্রতিনিধি দলের!

Date:

Share post:

স্থানীয় থানার পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গোবিন্দ মোহনের (Gobinda Mohan) নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল যান হুগলিতে। রবিবার, ধনেখালির (Dhanekhali) চক সুলতান এবং লুকাবাটি এলাকায় যায় এই প্রতিনিধি দলটি।

চক সুলতানে কেন্দ্রীয় দলের সঙ্গে স্থানীয় থানার পুলিশ এলাকায় গেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতিনিধিরা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। সেখান থেকে লুকাবাটির চিতলে আক্রান্ত এবং ঘর মছাড়া পরিবারগুলির সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। তখন সেখানকার পরিস্থিতির ভিডিও করেন ধনেখালি থানার দুই সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers)। তাঁদের সেখান থেকে ধমক দিয়ে সরিয়ে দেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।

এই দুই এলাকার প্রায় ৭০ পরিবার ঘর ছাড়া। একাধিক বাড়ি ভাঙচুর, বাড়ি-গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:জোড়াসাঁকো থেকে বিধানসভা- অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...