Saturday, March 14, 2026

আগামী ২ দিন নিমতলা শ্মশানে বন্ধ নন-কোভিড মৃতদেহের সৎকার

Date:

Share post:

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে নিমতলা শ্মশানে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিন বৈদ্যুতিন চুল্লিতে নন-কোভিড মৃতদেহের সৎকার বন্ধ রাখা হচ্ছে।

কাশীপুর-বেলগাছিয়া নবনির্বাচিত তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেছেন, নিমতলা শ্মশানের ৪ টি বৈদ্যুতিক চুল্লিতেই কোভিডে মৃতদেহ দাহ করা হচ্ছে। মৃতদেহ জড়ানো প্লাস্টিক গলে তৈরি হচ্ছে সমস্যা। ধোঁয়া নিয়ন্ত্রক যন্ত্রগুলিও ঠিকঠাক কাজ করছে না। ফলে চাপ কমিয়ে ৪ টি চুল্লিকে সম্পূর্ণভাবে মেরামত করার করা হচ্ছে। মঙ্গলবার সকালের আগে পরিস্থিতি ঠিক হবে না। তবে কাঠের চুল্লিতে দাহ করা হচ্ছে দেহ।

আরও পড়ুন-পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

করোনা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বাড়ার ফলে বেশ কিছু অস্থায়ী বৈদ্যুতিক শ্মশান চালু করছে কলকাতা পুরসভা। ওই শ্মশানে ২ টি চুল্লি থাকবে। সেখানে শুধুমাত্র কোভিড-মৃতদেহই সৎকার করা হবে। জানা গিয়েছে, নতুন শ্মশানটি হবে দক্ষিণ কলকাতার ভাটচালায় ৮০ নম্বর ওয়ার্ডে। এছাড়াও ধাপায় আরও একজোড়া নতুন চুল্লিও তৈরি করছে পুরসভার স্বাস্থ্য দফতর।

Advt

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...