Sunday, June 14, 2026

শীতলকুচিকাণ্ডে মাথা ভাঙার সাব ইনস্পেকটরকে তলব সিআইডির

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে এবার মাথাভাঙার সাব ইনস্পেকটরকে তলব সিআইডির। আজ, মঙ্গলবার ভবানীভবনে সকাল ১১টায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ গোবিন্দ রায় নামে ওই সাব ইনস্পেকটর মাথাভাঙার আরটি মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন। ঘটনার সময় ওই মোবাইল ভ্যান ঘটনাস্থলে ছিল। ফলে তাঁকে প্রত্যক্ষদর্শী হিসাবে ধরা হচ্ছে৷

গতকাল, সোমবার ভবানীভবনে দীর্ঘ জেরা করা হয় থানার আইসি ও দুই এসআইকে। দীর্ঘ জেরা করা হয়। তার পরিপ্রেক্ষিতেই আজ গোবিন্দ রায়কে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

শীতলকুচিকাণ্ডে যে ৬জন সিআইএসএফ জওয়ানরা গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ, তাদেরও আজ ভবানীভবনে তলব করা হয়েছে। কিন্তু সিআইএসএফ কর্তাদের তরফে কোনওরকম যোগাযোগ করা হয়নি সিআইডির সঙ্গে। ফলে জওয়ানদের আসা অনিশ্চিত। জওয়ানরা যদি না আসেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেবে সিআইডি।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...