Saturday, April 4, 2026

ফের শিরোনামে দেব, কোভিড-আক্রান্তের নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার

Date:

Share post:

ফের শিরোনামে দেব৷

এবার নিজের রেস্তোরাঁ থেকে করোনা (Corona) আক্রান্তদের বিনামূল্যে খাবার দিচ্ছেন তৃণমূলের এই তারকা- সাংসদ৷

এক টুইটে নিজের এই নতুন উদ্যোগের কথা জানিয়ে দেব (DEV) লিখেছেন, “আমাদের টিম ‘টলি টেলস’ ( ‘টলি টেলস’ দেবের রেস্তোরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্ট যৌথভাবে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার (Free Lunch for Covid positive people ) দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রথমদিন ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলে ‘টলি টেলস’-এর এই পরিষেবা নিতে পারেন।”

সোমবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে৷ দেব জানিয়েছেন, ‘টলি টেলস’-এর খাবার বিতরণের কেন্দ্র থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোভিড আক্রান্তদের জন্য লাঞ্চ নেওয়া যাবে। সঙ্গে রেস্তোরাঁর ঠিকানাও দেওয়া হয়েছে।

গত বছর অতিমারির সময়ে কোনও ঢাকঢোল না পিটিয়েই নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে করোনা আক্রান্তদের আত্মীয় পরিজনদের জন্য বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছিলেন দেব। অসংখ্য পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার বন্দোবস্ত করেছিলেন ৷ এবারের ভোট প্রচারেও মঞ্চে উঠে প্রথমেই সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। বলেছেন, “আগে মানুষের জীবন তারপর ভোট”৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে ধারাবাহিকভাবে মানুষকে সতর্ক করে গিয়েছেন।

আরও পড়ুন:শহরজুড়ে মুষলধারে বৃষ্টি, ভিজল বঙ্গের একাধিক জেলা

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...