Thursday, May 14, 2026

ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে উধাও ২৫ জন করোনা রোগী

Date:

Share post:

ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে উধাও ২৫ জন করোনা আক্রান্ত রোগী ৷ তাদের মধ্যে ৭ জনকে কাছের রেল স্টেশন থেকে আটক করা হয়েছে । বাকিদের কোনও খোঁজ মেলেনি ৷ জানা গিয়েছে, গতকাল রাত ১টা নাগাদ ত্রিপুরার ধালাই জেলার আম্বাসার কোভিড সেন্টারে ঘটনাটি ঘটেছে ৷ কোভিড কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে তারা পালিয়েছে বলে অভিযোগ ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , গত ৭ মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬২ জন পরিযায়ী শ্রমিক ট্রেনে আম্বাসা পৌঁছায় ৷ তাঁদের সবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এর পরেই তাঁদের চিকিৎসার জন্য পিআরটিআই বিল্ডিংয়ে রাখা হয় ৷ অভিযোগ সোমবার গভীর রাতে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে হাসপাতালের লোহার গেট ভেঙে তাঁদের মধ্যে ২৫ জন পালিয়ে যায় ৷ বিষয়টি আজ সকালে কর্তৃপক্ষের নজরে আসে ৷ সকালের খাবার দিতে গিয়ে বিষয়টি নজরে আসে ৷ এর পরেই শোরগোল পড়ে যায় ৷
চিকিৎসকদের খবর পেয়ে পুলিশ ও সিভিল সার্ভিসের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ ত্রিপুরার মুখমন্ত্রী বিপ্লব দেব ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে করোনা আক্রান্তরা বিল্ডিংয়ের বাইরে এলো, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷

Advt

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...