Sunday, March 15, 2026

‘টিকা উৎসব চলছে, অথচ টিকার দেখা নেই’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার

Date:

Share post:

মারণ করোনাভাইরাস(coronavirus) ভয়াবহ আকার নিয়েছে দেশে। করোনার বিরুদ্ধে লড়তে গেলে উপায় একমাত্র টিকাকরণ। অথচ দেশজুড়ে ভ্যাকসিন সংকট ভয়াবহ আকার নিয়েছে। এই ইস্যুতেই এবার কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi) সরাসরি নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। টুইটে তিনি লেখেন “পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ ভারত। বিজেপি সরকার গত ১২ এপ্রিল সারাদেশে টিকা উৎসবের ঘোষণা করে দিয়েছেন, কিন্তু ভ্যাকসিনের কোনওরকম ব্যবস্থা করেননি। বিগত ৩০ দিনে দেশে টিকাকরণের ৮২% পতন ঘটেছে। ”

এদিন টুইটারে কড়া ভাষায় মোদিকে আক্রমণ শানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “মোদিজি ভ্যাকসিন ফ্যাক্টরিতে গেলেন, ফটোসেশনও করলেন, কিন্তু ওনার সরকার ভ্যাকসিনের প্রথম অর্ডার দিলেন অনেক দেরিতে। কেন ২০২১-এর জানুয়ারিতে ভ্যাকসিনের অর্ডার দিল সরকার? কেন এত দেরি? আমেরিকা ও অন্যান্য দেশ ভারতের ভ্যাকসিন কোম্পানিকে অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিল। এর দায় কে নেবে?” পাশাপাশি মোদি সরকারকে প্রিয়াঙ্কা গান্ধী স্মরণ করিয়ে দেন, “বাড়ি-বাড়ি ভ্যাকসিন পৌঁছে দেওয়া ছাড়া করোনার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব।”

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...